Skip to main content

Posts

Showing posts from February, 2022

কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের গুরুত্ব আলােচনা কর।

উত্তরা ভূমিকা : কোন তথ্যসারি বা গণসংখ্যা নিবেশনের মানগুলাে তথ্যের কোন একটি বিশেষ মানের দিকে কেন্দ্রীভূত হওয়ার সাধারণ প্রবণতাই হলাে কেন্দ্রীয় প্রবণতা। এ কারণে তথ্যসারির মানসমূহ যে কেন্দ্রীয় মানের চারপাশে কেন্দ্রীভূত থাকে তার সংখ্যাত্মক পরিমাপকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলা হয়। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের প্রয়ােজনীতা : নিম্নে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের গুরুত্ব, আলােচনা করা হলো : ১. একক সংখ্যা নির্ণয় : একটি গণসংখ্যা নিবেশণের তথ্যাদিকে বিশ্লেষণ ও তুলনা উপযােগী করে তুলতে হলে তথ্যাদিকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার প্রয়ােজন দেখা দেয়। তার জন্য আমাদের প্রথম ও প্রয়ােজনীয় কাজ হলাে একক সংখ্যা নির্ণয় করা। ২. তুলনা : এটি দুই বা ততােধিক তথ্যমালার মধ্যে অতি অল্প সময়ে তুলনার পথ সুগম করে দেয়। কোন এক সময়ের বা কোন এক স্থানের একাধিক শিল্পকারখানার উৎপাদন ব্যয় তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে খুব সহজেই জানা। সম্ভবপর হয়। ৩. তথ্য বিশ্লেষণ : পরিসংখ্যানিক তথ্য বিশ্লেষণে এটির গুরুত্ব অপরিসীম। বিভিন্ন ধরনের গবেষণায় গড় সংগৃহীত তথ্যের বিশ্লেষণে ব্যবহৃত হয়। এককথায়, যে কোন পরিসংখ্যানিক তথ্য বিশ্লে...

কেস স্টাডি পদ্ধতির ধাপসমূহ কি?

  ভূমিকা : ঘটনা অনুধ্যান (Case Study) সামাজিক গবেষণার একটি গুরুতুপূর্ণ কৌশল। পারিবারিক বাজেট সম্পর্কে জানতে গিয়ে সর্বপ্রথম Frederic Leplay ঘটনা অনুধ্যান সামাজিক বিজ্ঞানে প্রয়ােগ করেন। আবার হার্বার্ট স্পেন্সার বিভিন্ন সংস্কৃতির তুলনামূলক পর্যবেক্ষণে ঘটনা অনুধ্যান পদ্ধতি প্রয়ােগ করেন।  বস্তুত বর্তমানকালে ঘটনা অনুধ্যান একটি সামাজিক ব্যষ্টিক বিশ্লেষণ হিসেবে পরিচিত। আর ঘটনা অনুধ্যানের মূল লক্ষ্য হলাে নির্দিষ্ট সমস্যার স্বরূপ উন্মােচন করে তার সুষ্ঠু সমাধান পরিকল্পনায় সম্যক সহায়তা করা।   ঘটনা অনুধ্যানের ধাপসমূহ (Steps in Case Study) :  ঘটনা অনুধ্যান পদ্ধতিতে বৈজ্ঞানিক গবেষণার একটি। মৌলিক পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয় না। কিন্তু আধুনিককালে এ পদ্ধতি বিভিন্ন জটিল সমস্যা সমাধানের বাস্তব ক্ষেত্রে প্রয়ােগ করা হয় বলে এর সর্বক্ষেত্রে যথাসম্ভব বিজ্ঞানসম্মত মান বজায় রাখার চেষ্টা করা হয়। সুশঙ্খল ও ধারাবাহিক কাজ। করা ক্ষেত্রে এ পদ্ধতি যেসব সাধারণ ধাপ অনুসরণ করা হয় তা হলাে নিম্নরূপ : ১. প্রয়ােজনীয় কেস নির্বাচন : কেন স্টাডি কাজ শুরু হয় যে কোন সমস্যা বা বিষয়ে নির্বাচন করে নয...

গাণিতিক গড়ের সুবিধা-অসুবিধা বর্ণনা কর

ভূমিকা : সামজিক পরিসংখ্যানে অন্য যে কোন গড়ের চেয়ে গাণিতিক গড়ের ব্যবহার অধিক পরিলক্ষিত হয়। সমাজস্থ উপাত্তগুলােকে সংগ্রহের পর উপাত্তের প্রক্রিয়াজাতকরণ ও বিশ্লেষণের জন্য এবং কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের। ক্ষেত্রে একটি আদর্শ পরিমাপক হিসেবে গাণিতিক গড়ের প্রয়ােজনীয়তা অপরিসীম। গাণিতিক গড় ব্যবহারের সুবিধা : গাণিতিক গড় ব্যবহারের সুবিধা নিয়ে আলােচনা করা হলাে :  ১. এ গড় সহজবােধ্য। সাধারণ ধারণা থাকলেই গাণিতিক গড় বুঝা যায়।  ২সঠিক মান নির্দেশ করে।  ৩. সহজে নির্ণয় করা যায়।  ৪. প্রতিটি রাশি গণনা করে এ গড় বের করা হয় বলে সমগ্র তথ্যরাশির প্রতিনিধি হিসেবে কাজ করে।  ৫ বীজগণিতের নিময়গুলাে খুব সহজে প্রয়ােগ করা যায়।  ৬ সংগৃহীত রাশিমালাকে সারণিতে সাজানাের প্রয়ােজন হয় না।  ৭. দুই বা ততােধিক রাশিমালার বৈশিষ্ট্যের সাথে তুলনা করা যায়।  ৮, নমুনা বিচ্যুতি দ্বারা বেশি প্রভাবিত হয় না।  ৯. প্রতিটি তথ্যকে এর আপেক্ষিক প্রাধান্য অনুসারে গুরুত্ব দেয়া যায়।  ১০. তথ্যসমূহের অবিন্যস্ত অবস্থা থেকেও গাণিতিক গড় বের করা যায়।  গাণিতিক গড় ব্যবহারের অ...

সাজেশন । প্রাচ্যের রাষ্ট্রচিন্তা । রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষ

অনার্স ২য় বর্ষ, বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিষয়: প্রাচ্যের রাষ্ট্রচিন্তা সাজেশন বিষয় কোড: ২২১৯০৭   ক. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নবলি ও উত্তর ১. প্রাচ্যের রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য লেখ। উত্তর: প্রাচ্যের রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য হল: ১. নৈতিকতা প্রাধান্য ও ২. আদর্শবাদের প্রাধান্য। ২. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? উত্তর: রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমত্ব। ৩. ইসলাম অর্থ কী? উত্তর: ইসলাম অর্থ আনুগত্য করা। ৪. ইসলামি রাষ্ট্যে কার সার্বভৌমত্ব স্বীকৃত? উত্তর: ইসলামি রাষ্ট্যে আল্লাহ তায়ালার সার্বভৌমত্ব স্বীকৃত। ৫. খারাজ কী? উত্তর: অমুসলিমদের মালিকানা ভোগদখলকৃত জমি থেকে যে রাজস্ব আদায় করা হয় তাই খারাজ। ৬. সামাজি সুবিচার অর্থ কী? উত্তর: সামাজিক সুবিচার হলো এমন এক আদর্শ যেখানে একটি সমাজের সব সদস্যের সমান মৌলিক অধিকার, নিরাপত্তা, সুযোগ, বাধ্যবাধকতা এবং সামাজিক সুবিধাদি রয়েছে। ৭. কৌটিল্যের মতে ‘ত্রিবর্গ’ কী? উত্তর: কৌটিল্যের মতে ‘ত্রিবর্গ’ হলো- ১. ধর্ম (গুণাবলি), ২. অর্থ ধন সম্পদ, ও ৩. কাম (ভোগ) অর্জন করা। ৮. কৌটিল্যের বিখ্যাত গ্রন্থের নাম কী? উত্তর: কৌটিল্যের বিখ্যাত গ...

Russia-Ukraine Crisis: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ! বিশ্বের অন্য দেশ গুলো কোন দিকে এগুচ্ছে?

Russia-Ukraine Crisis: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ! কার পাশে কোন দেশ? চীন  কোন পক্ষে? ইতোমধ্যে কিয়েভের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মস্কো। এদিকে স্নায়ুযুদ্ধের প্রায় ৪০ বছর পর ফের দু’ভাগে বিভক্ত বিশ্ব। একদিকে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে আমেরিকা এবং রাশিয়াকে সমর্থন করছে চিন। এই পরিস্থিতিকে অনেকেই ‘তৃতীয় বিশ্বযুদ্ধর’ আগের মুহূর্ত বলে ব্যাখ্যা করছেন। এবার এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের কোন দেশ কোন পক্ষকে সমর্থন করছে। রাশিয়ার পাশে চিন এক্ষেত্রে অনায়াসে আমেরিকার শত্রু কিউবার সমর্থন পাবে রাশিয়া। আগেই চিন জানিয়ে দিয়েছে যে এই লড়াইয়ে রাশিয়ার পাশে রয়েছে তারা। কোন দিকে ইরান-উত্তর কোরিয়া? এছাড়া একসময়ে সোভিয়েত ইউনিয়নের অংশ থাকা আর্মেনিয়া, কাজাখস্তান, কর্গিস্তান, তাজিকিস্তান এবং বেলারুসের সমর্থন পাচ্ছেন ভ্লাদিমির পুতিন। আফগানিস্তানের তালিবান শাসক কায়েম হওয়ার পর সুরক্ষার স্বার্থে পশ্চিম এশিয়ার দেশগুলো রাশিয়াকেই সমর্থন করবে। আজারবাইজান এবং মধ্য প্রাচ্যের ইরানকেও পাশে পাবে মস্কো। এদিকে পারমাণবিক যুদ্ধ শুরু হলে উত্তর কোরিয়ারও সমর্থন পাবে রাশিয়া। ন্যাটো-র ভূমিকা ন্যাটো অন্তর্ভুক্ত ইউরোপিয় দেশগুলোকে পাশে পাবে ...

সাজেশন ।বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন । রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষ

অনার্স ৩য় বর্ষ, বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিষয় : বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন বিষয় কোড: 231901 খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন ১. . ভারত স্বাধীনতা আইন পাস হয় কবে? ২. কোন কর্মসূচিকে ব্রিটিশ ম্যাগনাকার্টার সঙ্গে তুলনা করা হয়? ৩. মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন? ৪. বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রীর নাম কি ? ৫. অবিভক্ত বাংলার শেষ মূখ্যমন্ত্রী কে ছিলেন ? ৬. মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয় এবং কি কি? ৭. বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত হয় কবে? ৮. বাংলাদেশের জাতীয় পতাকা সর্ব প্রথম কবে উত্তোলন করা হয়? ৯ . শেখ মুজিবুর রহমান কবে বঙ্গবন্ধু উপাধি পান ? ১০. সর্ব শেষ ব্রিটিশ গর্ভনর জেনারেলের নাম কি? ১১. বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? ১২. মুজিব নগর সরকার গঠন করা হয় কবে? ১৩. আওয়ামী লীগের জন্ম হয় কবে? ১৪. EBDO - এর পূর্ণ রূপ কী? ১৫. সর্ব শেষ ব্রিটিশ গর্ভনর জেনারেলের নাম কি? ১৬. বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? ১৭. মুজিব নগর সরকারের গঠন ও স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কবে? ১৮. শহীদ আসাদ কে ছিলেন? ১৯. শেখ মুজিবুর রহমান কবে বঙ্গবন্ধু উপাধি পান...

সাজেশন । রাজনীতি ও উন্নয়নে নারী । রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষ

অনার্স ২য় বর্ষ, বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিষয় রাজনীতি ও উন্নয়নে নারী বিষয় কোড: ২২১৯০৫ ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর ১. Epistemology শব্দের অর্থ কী? উত্তর: Epistemology শব্দের অর্থ জ্ঞানতত্ত্ব। ২. বিধবাবিবাহ কে প্রচলন করেন? উত্তর: বিধবাবিবাহ প্রচলন করেন ঈশ^রচন্দ্র বিদ্যাসাগর। ৩. Feminism শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর: Feminism শব্দটি এসেছে ফরাসি শব্দ দঋবসসব’ থেকে। ৪. নারীবাদ কী? উত্তর: যে মতবাদ বা আন্দোলন নারী-পুরুষ বৈষম্য দূর করে সমাজে জেন্ডার সমতা প্রতিষ্ঠিত করতে চায় তাকে নারীবাদ বলে। ৫. The Subjection of Women গ্রন্থটির লেখক কে? উত্তর: The Subjection of Women গ্রন্থটির লেখক জন স্টুয়ার্ট মিল। ৬. A Vindication of the Rights of Women বইটির লেখক কে? উত্তর: A Vindication of the Rights of Women বইটির লেখক ইংরেজ লেখিকা মেরি ওলস্টোনক্রাফট। ৭. ‘‘কেউ নারী হিসেবে জন্মগ্রহণ করে না, নারি হিসেবে তৈরি হয়।’’ উক্তিটি কার? উত্তর: ‘‘কেউ নারী হিসেবে জন্মগ্রহণ করে না, নারি হিসেবে তৈরি হয়।’’ উক্তিটি সিমোন দ্য বোভোয়ারের। ৮. মোহরানা কী? উত্তর: বিবাহের সময় স্বামী কর্তৃক স্ত্রীকে প্রদত্ত অর্থ বা সম্পত্তি...

সাজেশন । বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি । রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষ

অনার্স ২য় বর্ষ, বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিষয়: বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি  বিষয় কোড: ২২১৯০৩ ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর ১. রাজনৈতিক অর্থনীতির জনক কে? উত্তর: রাজনৈতিক অর্থনীতির জনক এডাম স্মিথ। ২.‘পলিটিক্যাল ইকোনামি’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? উত্তর: ফরাসি অর্থনীতিবিদ Antonie de Montehrestein ‘পলিটিক্যাল ইকোনামি’ (রাজনৈতিক অর্থনীতির) কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ৩. “রাষ্ট্র শোষণের হাতিয়ার”। উক্তিটি কার? উত্তর: “রাষ্ট্র শোষণের হাতিয়ার”। উক্তিটি কার্ল মার্কসের। ৪. বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে? উত্তর: বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস। ৫. ‘মধ্যবর্তী শাসনব্যবস্থা’ ধারণাটির প্রবক্তা কে? উত্তর: ‘মধ্যবর্তী শাসনব্যবস্থা’ ধারণাটির প্রবক্তা মাইকেল কালেস্কি। ৬. অর্থনৈতিক উন্নয়ণের ৩টি পূর্বশর্ত লেখ। উত্তর: অর্থনৈতিক উন্নয়ণের ৩টি পূর্বশর্ত হল- ১. দক্ষ জনশক্তি, ২. উন্নত অর্ধনৈতিক অবকাঠামো, ৩. প্রাকৃতিক সম্পদ। ৭. বাংলাদেশের কৃষিঋণের উৎস কয়টি? উত্তর: বাংলাদেশের কৃষিঋণের উৎস ২টি। ৮. কখন কৃষি উন্নয়ণ ব্যাংক প্রথম প্রতিষ্টিত হয়? উত্তর: ১৯৫৭ সালে কৃষি উন্নয়ণ ব্যাংক প্রথম প্রতিষ্টিত হয় ৯....

শের-ই বাংলাকে কৃষক-প্রজার মুক্তির অগ্রদূত বলা হয় কেন?

কৃষক-প্রজার মুক্তি দূত: ফজলুল হক ব্রিটিশ সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিক শাসক ও শােষকগােষ্ঠী ১৭৫৭ সালের পলাশী যুদ্ধের পর তাদের শাসন ও শােষণ ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য জমিদার, মজুতদার ও মহাজন শ্রেণীর সৃষ্টি করে। ফলে | এই জমিদার ও মহাজন শ্রেণীই ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের শক্তির প্রধান উৎস হয়ে দাঁড়ায় এবং প্রায় দু'শ' বছরকাল অত্যাচারী জমিদারের সহায়তায় ব্রিটিশ শােষকগােষ্ঠী এ দেশের সাধারণ কৃষক প্রজাদের উপর নির্মম অত্যাচার ও শােষণের ষ্টিম রােলার চালায়। ব্রিটিশ শােষকগােষ্ঠীর প্রতিনিধি তক্কালীন বড়লাট লর্ড কর্ণওয়ালিশ ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন। এই চিরস্থায়ী বন্দোবস্তের নামে তহশীলদারগণ জমিদারশ্রেণীতে উত্তীর্ন হয়। জমিদারগণ ইচ্ছে মত খাজনা নির্ধারণ এবং আদায়ের সুযােগ পায়। চিরস্থায়ী ব্যবস্থা অনুযায়ী জমিদার প্রজার কাছ থেকে কোটি কোটি টাকা খাজনা আদায় করতে পারত এবং ঔপনিবেশিক সরকারকে | দিতাে মাত্র তিন কোটি টাকা। কিন্তু জমিদার দ্বারা প্রজাপীড়ন রােধ করবার আইনগত কোন ব্যবস্থা না  থাকায় জমিদার হয়ে ওঠেন একজন প্রভাবশালী রাজা। এই টাকা আদায় করার জন্য জমিদারগণ  কৃষক-প্রজা পী...

সাজেশন। ব্রিটিশ ভারতে রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন । রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষ

অনার্স ২য় বর্ষ, বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিষয়: ব্রিটিশ ভারতে রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন সাজেশন বিষয় কোড: ২২১৯০১ ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর ১. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন গঠিত হয়? উত্তর: ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০০ খ্রিষ্টাব্দে গঠিত হয়। ২. কত খ্রিষ্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আগমন করেন? উত্তর: ১৬০১ খ্রিষ্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আগমন করেন। ৩. লর্ড ক্লাইভ কে ছিলেন? উত্তর: লর্ড ক্লাইভ কে ছিলেন ইংরেজ সেনাপতি ও গভর্নর। ৪. কত খ্রিষ্টাব্দে পলাশির যুদ্ধ সংঘটিত হয়? উত্তর: ১৭৫৭ খ্রিষ্টাব্দে ২৩ জুন পলাশির যুদ্ধ সংঘটিত হয়। ৫. দ্বৈতশাসন কাকে বলে? উত্তর: ১৭৬৫ খ্রিষ্টাব্দে কোম্পানি দেওয়ানি লাভ করে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব এবং নিজামত শাসনের জন্য যে দ্বৈত পদ্ধতির শাসন কাঠামো প্রবর্তন করে তাকে দ্বৈত শাসন বলে। ৬. ফকির-সন্ন্যাসী বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর: ফকির-সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন ফকির মজনু শাহ। ৭. আলীগড় আন্দেলনের প্রধান রূপকার কে ছিলেন? উত্তর: আলীগড় আন্দেলনের প্রধান রূপকার ছিলেন স্যার সৈয়দ আহমদ খান। ৮. ফরায়েজি আন্দেলনের অগ্রদূত কে? উত্তর: ফরায়েজি আন্দেল...

What is neo-colonialism and Features.

নয়া উপনিবেশবাদ কি? ইউরোপের শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে শিল্পোন্নত দেশগুলি-ইংল্যান্ড,ফ্রান্স,বেলজিয়াম,জার্মানি প্রভৃতি। উদবিত্ত শিল্প পণ্যকে বাজারে বিক্রি করার জন্য উপনিবেশ বিস্তার করে। সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করে শিল্পজাত পণ্যের বাজারে সস্তাদরে উপনিবেশ থেকে বা দখলীকৃত সাম্রাজ্য থেকে কাঁচামাল সংগ্রহ করা ছিল এই উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ এর উদ্দেশ্য। পুঁজিপতি দেশগুলির দ্বারা দখলীকৃত সামরাজ্যগুলি নয়া সাম্রাজ্যবাদ নামে পরিচিত। অনেকে মনে করেন এই নয়া সাম্রাজ্যবাদ প্রসারের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয় সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল। অর্থনৈতিক ব্যাখ্যা দাতাদের মধ্যে সর্বাধিক অগ্রগণ্য ব্যাক্তি হলেন -জে. এ.হবসন ও ভি.আই.লেনিন। নয়া উপনিবেশবাদের বৈশিষ্ট্যসমূহ ১। উপনিবেশহীন সাম্রাজ্যবাদ: অনেকে নয়া উপনিবেশবাদকে উপনিবেশহীন সাম্রাজ্যবাদ আখ্যা দিয়ে থাকেন। যদিও অতীত উপনিবেশগুলির অর্থনীতি-সহ নানা ক্ষেত্রগুলির ওপর সাম্রাজ্যবাদী শক্তি বাইরে থেকে তার নিয়ন্ত্রণ কায়েম রাখে কিন্তু অতীত উপনিবেশগুলি আপাতভাবে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত থাকে। ২। বাজার অর্থনীতি: নয়া উপনিবেশবাদের একটি মূল বৈশিষ্ট্য হল বাজার অর্থনীত...

What do you mean by free market economy?

বাজার অর্থনীতি কি? অথবা, মুক্ত বাজার অর্থনীতি কাকে বলে? বাজার অর্থনীতি’ বা মুক্ত বাজার অর্থনীতি’ বলতে এমন এক ধরণের অর্থনৈতিক ব্যবস্থাকে বুঝায় যেখানে বাজার শক্তিসমূহের দ্বারা বাজার দ্রব্যের চাহিদা ও যােগানের ঘাত-প্রতিঘাতে স্বয়ংক্রিয় ভাবে দ্রব্য সামগ্রির দাম নির্ধারিত হয়। বাজার অর্থনীতি সরকারি নিয়ন্ত্ৰণযুক্ত কর্মকাণ্ড কোন প্রকার হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ আরােপ করে না। বাজার অর্থনীতি’ বা ‘মুক্ত বাজার অর্থনীতি মূলত ব্যক্তিস্বাতন্ত্রবাদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ব্যক্তিস্বাতন্ত্রবাদে বলা হয় যে, ব্যক্তির অর্থনৈতিক কার্যকলাপে সরকার কোন প্রকার হস্তক্ষেপ করবেন না। ব্যক্তি যেমন ভােক্তা হিসাবে ভূমিকা পালন করবে তেমনি সে উৎপাদক হিসাবেও ভূমিকা পালন করবে। বাজার অর্থনীতি হলাে ভােক্তা ও উৎপাদকের মধ্যে বহু সংখ্যক স্বাধীন সিদ্ধান্তের ফসল যেখানে সব ব্যক্তি বাজারের মাধ্যমে তাদের কার্যকলাপ পরিচালনা করে। সংক্ষেপে বলা যায় যে, কোন প্রকার সরকারি হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ ব্যতীত মুক্তভাবে বাজার শক্তিসমূহ দ্বারা পরিচালিত অর্থনীতিকে ‘বাজার অর্থনীতি’ বা ‘মুক্ত বাজার অর্থনীতি’ বলে। Free market economy defini...

ESSAY COVID-19

Presentation We as a whole have been impacted by the current COVID-19 pandemic. Nonetheless, the effect of the pandemic and its ramifications are felt diversely relying upon our status as people and as citizenry. While some attempt to adjust to working web based, self-teaching their kids and requesting food through Instacart, others must choose the option to be presented to the infection while keeping society working. Our different social personalities and the gatherings we have a place with decide our incorporation inside society and, likewise, our weakness to scourges. Coronavirus is killing individuals for a huge scope. As of October 10, 2020, a bigger number of than 7.7 million individuals across each state in the United States and its four domains had tried positive for COVID-19. As indicated by the New York Times information base, something like 213,876 individuals with the infection have passed on in the United States. Nonetheless, these disturbing numbers give us just 50% of th...