Skip to main content

Posts

Showing posts with the label Local Government and Rural Development in Bangladesh

১৯৭৬ সালের অধ্যাদেশ ,পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সরকার ব্যবস্থা

বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে ওঠে স্বাধীনতার বেশ কিছু দিন পর। ১৯৭২ সালে প্রেসিডেন্টের আদেশ বলে ইউনিয়ন কাউন্সিলের নাম পরিবর্তন করে ইউনিয়ন পঞ্চায়েত রাখা হয়। পরবর্তীতে ১৯৭৩ সালে এ নাম পরিবর্তন করে ইউনিয়ন পরিষদ রাখা হয়। ১৯৭৬ সালে স্থানীয় সরকার অধ্যাদেশ জারী করে তিনস্তর বিশিষ্ট হানীয় সরকার প্রস্তাব করা হয়। এগুলাে হচ্ছে। ইউনিয়ন পরিষদ, থানা পরিষদ ও জেলা পরিষদ।  ১৯৭৬ সালের অধ্যাদেশ অনুযায়ী প্রতিটি ইউনিয়নকে তিনটি ওয়ার্ডে বিভক্ত করা হয়। প্রতি ইউনিয়নে একজন চেয়ারম্যান ও ৯ জন সদস্য ছিলেন। প্রতি ওয়ার্ডে তিনজন করে সদস্য নির্বাচিত হতেন। সংশ্লিষ্ট ওয়ার্ডের ভােটাররা তাদের নিজস্ব সদস্য নির্বাচন করতেন। আর চেয়ারম্যান নির্বাচিত হতেন ইউনিয়নের ভােটারদের প্রত্যক্ষ ভােটে। মহাকুমা প্রশাসক দু'জন মহিলা সদস্য মনােনীত করতেন। ১৯৭৯ সালের এক সংশােধনীর মাধ্যমে সে সাথে দু'জন কৃষক সদস্যের মনােনয়নের ব্যবস্থা করা হয়। এদের মনােনয়নের ক্ষমতা ছিল মহাকুমা প্রশাসকের হাতে। ১৯৮৩ সালে আরেক অধ্যাদেশ বলে এ ব্যবস্থা বাতিল করা হয়।  থানা পরিষদে সরকারি সদস্যদের পাশাপাশি বেসরকারি সদস্যরাও ছিলেন। থা...