Skip to main content

Posts

Showing posts with the label Bd Politics

বাংলাদেশে অধিক সংখ্যক রাজনৈতিক দল থাকার কারণসমূহ লিখ।

বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান এবং ক্রমেই এখানে রাজনৈতিক দলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক দলের এ সংখ্যা বৃদ্ধির পশ্চাতে বেশ কয়েকটি কারণ রয়েছে। এগুলাে নিম্নরূপঃ বাংলাদেশে বিপুল সংখ্যক রাজনৈতিক দল থাকার কারণঃ ১, বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা : বাংলাদেশে যেহেতু মূলত পুজিবাদী অর্থ ব্যবস্থা বিরাজমান কাজেই এখানে ধনী ও দরিদ্রের মধ্যকার ব্যবধান রয়েছে অনেক। আর এ ব্যবধান ক্রমেই বেড়ে চলছে। দেশের সমুদয় সম্পদ গুটিকয়েক ব্যক্তি পরিবারের হাতে কুক্ষিগত। এরাই হচ্ছেন দেশের রাজনীতির চালিকাশক্তি (Moving force)। রাজনৈতিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরাই আবার উক্ত ক্ষমতার সুবাদে নিজেদের জন্য অর্থনৈতিক সুযােগ সুবিধা লাভ করতে ব্যস্ত। পক্ষান্তরে, যাদের হাতে রাজনৈতিক ক্ষমতা নেই তারা তা লাভের জন্য সদা সচেষ্ট থাকেন। এ ক্ষমতা লাভের সহজ উপায় হিসেবে তারা দেশের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে অগ্রসর হয়। আর সে উদ্দেশ্যে তারা রাজনৈতিক দল গঠন করেন। ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ২। জাতীয় আদর্শের অনৈক্যঃ বাংলাদেশে অনুন্নত রাজনৈতিক সংস্কৃতির উপস্থিতির কারণে জাতীয় আদর্শের ক্ষেত্...

১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় এবং বিএনপি'র পতন বা পরাজয়ের কারণ।

১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় এবং বিএনপি'র পতন বা পরাজয়ের কারণ। Causes of the Victory of the Awami Leage and Fall or Those of the Defeat of BNP ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় এবং বিএনপি’র পরাজয়ের কারণগুলাে ছিল নিম্নরূপঃ ১। নির্বাচনী প্রতিশ্রুতি   পূর্বের নির্বাচনগুলােতে প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলই প্রচুর নির্বাচনী প্রতিশ্রুতি প্রদান করলেও ক্ষমতায় গিয়ে তারা তা বাস্তবায়ন করে নি। বিশেষ করে বিএনপি ১৯৯১ সালের নির্বাচনে রেডিও ও টেলিভিশনকে স্বায়ত্তশাসন প্রদান, বিশেষ ক্ষমতা আইনসহ সকল কালাকানুন বাতিল, বিচার বিভাগের স্বাধীনতাসহ নানা রকম সুযােগ সুবিধা প্রদানের কথা বললে ক্ষমতায় গিয়ে এর উল্টোটাই করেছিল। আওয়ামী লীগ এরই সুযােগ গ্রহণ করেছিল। কারণ ১৯৭৫ সালের পর তারা ক্ষমতায় যেতে পারে নি এবং নির্বাচনে প্রতিশ্রুতি এবং অঙ্গীকার ভঙ্গ করার সুযােগও পায় নি। ২। আওয়ামী লীগ ঠেকাও কৌশল প্রতিহতকরণ ঃ ১৯৭৫ সালের পর যতবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ততবারই সব রাজনৈতিক দল একত্রিত হয়ে আওয়ামী লীগ ঠেকাও' নীতি বা কৌশল অবলম্বন করে সফল হয়েছিল। কিন্তু এবারের . ...