Skip to main content

Posts

Showing posts with the label Principles of Economics

What is neo-colonialism and Features.

নয়া উপনিবেশবাদ কি? ইউরোপের শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে শিল্পোন্নত দেশগুলি-ইংল্যান্ড,ফ্রান্স,বেলজিয়াম,জার্মানি প্রভৃতি। উদবিত্ত শিল্প পণ্যকে বাজারে বিক্রি করার জন্য উপনিবেশ বিস্তার করে। সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করে শিল্পজাত পণ্যের বাজারে সস্তাদরে উপনিবেশ থেকে বা দখলীকৃত সাম্রাজ্য থেকে কাঁচামাল সংগ্রহ করা ছিল এই উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ এর উদ্দেশ্য। পুঁজিপতি দেশগুলির দ্বারা দখলীকৃত সামরাজ্যগুলি নয়া সাম্রাজ্যবাদ নামে পরিচিত। অনেকে মনে করেন এই নয়া সাম্রাজ্যবাদ প্রসারের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয় সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল। অর্থনৈতিক ব্যাখ্যা দাতাদের মধ্যে সর্বাধিক অগ্রগণ্য ব্যাক্তি হলেন -জে. এ.হবসন ও ভি.আই.লেনিন। নয়া উপনিবেশবাদের বৈশিষ্ট্যসমূহ ১। উপনিবেশহীন সাম্রাজ্যবাদ: অনেকে নয়া উপনিবেশবাদকে উপনিবেশহীন সাম্রাজ্যবাদ আখ্যা দিয়ে থাকেন। যদিও অতীত উপনিবেশগুলির অর্থনীতি-সহ নানা ক্ষেত্রগুলির ওপর সাম্রাজ্যবাদী শক্তি বাইরে থেকে তার নিয়ন্ত্রণ কায়েম রাখে কিন্তু অতীত উপনিবেশগুলি আপাতভাবে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত থাকে। ২। বাজার অর্থনীতি: নয়া উপনিবেশবাদের একটি মূল বৈশিষ্ট্য হল বাজার অর্থনীত...

What do you mean by free market economy?

বাজার অর্থনীতি কি? অথবা, মুক্ত বাজার অর্থনীতি কাকে বলে? বাজার অর্থনীতি’ বা মুক্ত বাজার অর্থনীতি’ বলতে এমন এক ধরণের অর্থনৈতিক ব্যবস্থাকে বুঝায় যেখানে বাজার শক্তিসমূহের দ্বারা বাজার দ্রব্যের চাহিদা ও যােগানের ঘাত-প্রতিঘাতে স্বয়ংক্রিয় ভাবে দ্রব্য সামগ্রির দাম নির্ধারিত হয়। বাজার অর্থনীতি সরকারি নিয়ন্ত্ৰণযুক্ত কর্মকাণ্ড কোন প্রকার হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ আরােপ করে না। বাজার অর্থনীতি’ বা ‘মুক্ত বাজার অর্থনীতি মূলত ব্যক্তিস্বাতন্ত্রবাদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ব্যক্তিস্বাতন্ত্রবাদে বলা হয় যে, ব্যক্তির অর্থনৈতিক কার্যকলাপে সরকার কোন প্রকার হস্তক্ষেপ করবেন না। ব্যক্তি যেমন ভােক্তা হিসাবে ভূমিকা পালন করবে তেমনি সে উৎপাদক হিসাবেও ভূমিকা পালন করবে। বাজার অর্থনীতি হলাে ভােক্তা ও উৎপাদকের মধ্যে বহু সংখ্যক স্বাধীন সিদ্ধান্তের ফসল যেখানে সব ব্যক্তি বাজারের মাধ্যমে তাদের কার্যকলাপ পরিচালনা করে। সংক্ষেপে বলা যায় যে, কোন প্রকার সরকারি হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ ব্যতীত মুক্তভাবে বাজার শক্তিসমূহ দ্বারা পরিচালিত অর্থনীতিকে ‘বাজার অর্থনীতি’ বা ‘মুক্ত বাজার অর্থনীতি’ বলে। Free market economy defini...

মাথাপিছু আয় (Per Capita Income, PCI)

  মাথাপিছু আয় (Per Capita Income, PCI) কোনাে দেশের মােট জাতীয় আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। মাথাপিছু আয় দেশের জনগণের বার্ষিক গড় আয় হিসেবে দেখানাে হয়। জনসাধারণের মাথাপিছু আয়ের ধারণা বিভিন্নভাবে প্রকাশ করা যায়। নির্দিষ্ট সময়ের মােট দেশজ উৎপাদনকে (GDP) মােট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু দেশজ উৎপাদন পাওয়া যায়। দ্বিতীয়ত, নির্দিষ্ট সময়ের মােট জাতীয় উৎপাদন (GNP)কে মােট জনসংখ্যা দিয়ে ভাগ করে মাথাপিছু জাতীয় উৎপাদন প্রকাশ করা যায়। আবার উপাদান দামে নিট জাতীয় উৎপাদন থেকে মাথাপিছু নিট আয় পাওয়া যায়। কোনাে দেশের মাথাপিছু আয় চলতি দামে বা ছির। দামে হিসাব করা হয়। মাথাপিছু আয় দেশের অর্থনৈতিক অবস্থার নির্দেশক। কোনাে দেশে সুষম বন্টন ব্যবস্থা বিরাজমান হলে মাথাপিছু আয়ের বৃদ্ধি সেই দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মানের উন্নতির পরিচায়ক।

রাষ্ট্রবিজ্ঞান ১ম বর্ষের বইয়ের তালিকা

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ।  রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন।  পশ্চাত্যের রাষ্ট্রচিন্তা।   প্রধান প্রধান বৈদেশিক সরকার।  লোকও প্রশাসন পরিচিতি। নন-মেজর সাবজেক্ট  সমাজ কর্ম ।