Skip to main content

সাজেশন । বাংলাদেশের অর্থনীতি । রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষ

অনার্স ২য় বর্ষ, বিভাগ রাষ্ট্রবিজ্ঞান

বাংলাদেশের অর্থনীতি

বিষয় কোড: ২২২২০৯

ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সাজেশন । বাংলাদেশের অর্থনীতি । রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষ


১. সামষ্টিক অর্থনীতি কাকে বলে?
উত্তর: অর্থনীতির আওতাভূক্ত কোনো বিষয়ক যখন সামগ্রিক বা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয় তখন তাকে সামষ্টিক অর্থনীতি বলে।

২. বর্তমানে বাংলাদেশের অর্থনীতি কোন ধরণের?
উত্তর: বর্তমানে বাংলাদেশের অর্থনীতি মিশ্র প্রকৃতির।

৩. ‘‘একটি দেশ দরিদ্র, কারণ সে দরিদ্র।’’ উক্তিটি কার?
উত্তর: ‘‘একটি দেশ দরিদ্র, কারণ সে দরিদ্র।’’ উক্তিটি অর্থনীতিবীদ র‌্যাগনার নার্কসের।

৪. মাথাপিছু আয় কী?
উত্তর: কোনো দেশ এক বছরের জাতীয় আয়কে ঐ দেশের মোট জনসংখ্যা দ্বরা ভাগ করে যে আয় পাওয়া যায় তাই মাথাপিছু আয়।

৫. মোট দেশজ উৎপাদন (GDP) কাকে বলে?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরের একটি দেশের অভ্যন্তরে দেশীয় জণগণএবং বিদেশী নাগরিক মিলে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে।

৬. মোট জাতীয় উৎপাদন (GNP) কাকে বলে?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সব নাগরিক কর্তৃক উৎপাদিত সব প্রকার দ্রব্যসামগ্রী ও সেবাকার্যের মোট আর্থিক মূল্যকে (GNP) বলে।

৭. প্রকৃত মজুরির সংজ্ঞা দাও?
উত্তর: শ্রমের আর্থিক মজুরিকে দ্রব্যমূল্য দ্বারা ভাগ করলেযে মজুরি পাওয়া যায় তাকে প্রকৃত মজুরি বলে।

৮. বৈদেশিক কর্মসংস্থান কী?
উত্তর: যে দেশের বাহিরে বিদেশে নাগরিকদের কাজের ব্যবস্থাকে বৈদেশিক কর্মসংস্থান বলে।

৯. বেকারত্ব কী?
উত্তর: কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ শারীরিকভাবে কর্মক্ষম, মানসিকভাবে সুস্থ, কাজের জন্য যোগ্য এবং প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক অথচ কাজ পায় নাএমন অবস্থাকে অর্থনীতিতে বেকারত্ব বলে।

১০. বাজেট কাকে বলে?
উত্তর: সরকারের বার্ষিক আর্থিক পরিকল্পনা প্রকাশের হিসাবকে বাজেট বলে।

১১. (ADP) এর পূর্ণরূপ কী?
উত্তর: Annual Development Programmer’s বা বার্ষিক উন্নয়ণ কর্মসূচি।

১২. কর কাকে বলে?
উত্তর: একটি দেশের সরকারকে জণগণ বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কর বলে।

১৩. মূলধনী বাজেট কাকে বলে?
উত্তর: বাজেটের যে অংশে উন্নয়ন ব্যয়ের হিসাব নিকাশ দেখানো হয় তাকে মূলধনী বাজেট বলে।

১৪. আর্থিক নীতি কী?
উত্তর: অর্থের যোগান নিয়ন্ত্রণের জন্য সরকার ও আর্থিক কর্তৃপক্ষ যেসব নীতিমালা গ্রহণ করেতাই আর্থিক নীতি।

১৫. আর্থিক নীতির দুটি হাতিয়ারের নাম লিখ।
উত্তর: আর্থিক নীতির দুটি হাতিয়ারের নাম হচ্ছে- ১. খোলা বাজার নীতি, ২. ব্যাংক হারের পরিবর্তন।

১৬. বাংলাদেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কী?
উত্তর: বাংলাদেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম বাংলাদেশ ব্যাংক।

১৭. মুদ্রা গুণক কী?
উত্তর: কাগজী নোট ও ধাতব মুদ্রার পরিবর্তনের ফলে অর্থের যোগানের যে গুণিতক পরিবর্তন হয়, এ দুয়ের অনুপাতকে মুদ্রার গুণক বা Money Multiplier বলে।

১৮. মূলধন বাজার কী?
উত্তর: যে বাজারে দীর্ঘমেয়াদী ঋণের লেনদেন হয়, তাকে মূলধন বাজার বলে।

১৯. মোবাইল ব্যাংকিং কী?
উত্তর: মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংক একাউন্টের যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করার সুবিধাযুক্ত সেবাই মোবাইল ব্যাংকিং।

২০. SAFTA এর পূর্ণরূপ কী?
উত্তর: SAFTA এর পূর্ণরূপ South Asian Free Trade Area.

২১. বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে কোন দেশ থেকে?
উত্তর: সৌদি আরব থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে।

২২. বিনিময় হার কী?
উত্তর: যে হারে একটি দেশের সাথে আরেকটি দেশের বাণিজ্য হার নির্ধারিত হয় তাকে বিনিময় হার বলে।

২৩. রেমিট্যান্স কী?
উত্তর: প্রবাসী কর্তৃক উপার্জিত বৈদেশিক মুদ্রা নিজ দেশে প্রেরণ করাকে রেমিট্যান্স বলে।

২৪. অবাধ বাণিজ্য কাকে বলে?
উত্তর: আন্তর্জাতিক বাণ্যিজের ওপর কোন প্রকার বিধিনিষেধ আরোপ না করা হলে তখন তাকে অবাধ বাণিজ্য বলে।

২৫. BIMSTEC এর পূর্ণরূপ কী?
উত্তর: BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economical Corporation.

২৬. অর্থকরী ফসল কী?
উত্তর: যে ফসল ব্যবসায়িক উদ্দেশ্য উৎপাদন করা হয়, তাকে অর্থকরী ফসল বলে।

২৭. আমদানি বিকল্প শিল্প কী?
উত্তর: সাধারণত কোন দেশ থেকে যেসব দ্রব্যসামগ্রী আমদানি করা হয় সেসব সমজাতীয় দ্রব্য দেশের অভ্যন্তরে উৎপাদন করার নীতিকে আমদানি বিকল্প শিল্প বলে।

২৮. বাংলাদেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম কী?
উত্তর: বাংলাদেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে- বঙ্গবন্ধু শেখ মুজি মেকিকেল বিশ্ববিদ্যালয়।

২৯. মানবসম্পদ উন্নয়ন বলতে কী বোঝ?
উত্তর: মানবসম্পদ উন্নয়ন বলতে শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে দক্ষ ও উন্নত মানবগোষ্ঠী গড়ে তোলাকে বোঝায়।

৩০. জলবায়ু পরিবর্তন কী?
উত্তর: মানুষের সৃষ্ট কর্মকাণ্ড দ্বারা প্রাকৃতিক পরিবেশের ওপর যে বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে তাকেই জলবায়ু পরিবর্তন বলে।

খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. উন্নয়নশীল দেশ কাকে বলে?
২. সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
৩. CPI বলতে কী বোঝ?
৪. বাংলাদেশে স্বল্প মজুরির কারণগুলো আলোচনা কর।

৫. ওয়েজ আর্নার্স স্কিম বলতে কী বোঝ?
৬. বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান প্রধান খাতসমূহ উল্লেখ কর।
৭. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?
৮. আর্থিক নীতি ও রাজস্ব নীতির মধ্যে পার্থক্য দেখাও।

৯. লেনদেনের ভারসাম্য ও বাণিজ্যের ভারসাম্যের মধ্যে পার্থক্য লেখ।
১০. কৃষির সংজ্ঞা দাও।
১১. বাংলাদেশের মূলধন বাজারের বৈশিষ্ট্যগুলো কী?
১২. বাংলাদেশের কৃষিপণ্য বাজারজাতকরণের সমস্যাবলী উল্লেখ কর।

১৩. বাংলাদেশের কৃষির উপখাত সমূহ কী কী?
১৪. বাংলাদেশের ঋণ গ্রহণ করেন কেন?
১৫. বাংলাদেশের পোশাক শিল্পের সমস্যাগুলো কী?
১৬. বাংলাদেশের নৌ-পরিবহন ব্যবস্থার সমস্যাগুলো চিহ্নিত কর।

১৭. নারী উন্নয়ন বলতে কী বোঝ?
১৮. বাংলাদেশের তথ্য প্রযুক্তি শিক্ষার বর্ণনা দাও।
১৯. দারিদ্রের দুষ্টচক্র ব্যাখ্যা কর।
২০. সরকারী-বেসরকারী অংশীদারিত্ব কী?

২১. ডিজিটাল বাংলাদেশ বলতে কী বোঝ?
২২. টেকসই উন্নয়ন কী?
২৩. জনসংখ্যা কীভাবে পরিবেশ দূষণের জন্য দায়ী?

গ বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা বা সমস্যাসমূহ আলোচনা কর।
২. ‘বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ’- যুক্তিসহকারের আলোচনা কর।
৩. বাংলাদেশের মুদ্রস্ফীতির কারণ আলোচনা কর।
৪. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ও কর্মসংস্থানের সুযোগ দৃষ্টিতে রাজস্বনীতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।

৫. অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা মূল্যায়ন কর।
৬. বাংলাদেশের শেয়ার বাজার উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলো আলোচনা কর।
৭. বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের সমস্যাগুলো চিহ্নিত কর।
৮. লেনদেনের ভারসাম্য কী? বাংলাদেশের লেনদের ভারসাম্যের প্রতিকূলতার কারণ কী?

৯. কৃষিপণ্যের বাজারজাতকরণের বিরাজমান সমস্যাগুলো কী কী?
১০. বাংলাদেশের দ্রুত উন্নয়নে বৃহৎ শিল্পের গুরুত্ব বর্ণনা কর।
১১. বাংলাদেশের শিল্পান্নয়নের সমস্যাগুলো আলোচনা কর।
১২. সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো তুলে ধর।

১৩. বাংলাদেশের সড়ক দুর্ঘটনার কারণগুলো চিহ্নিত কর।
১৪. বাংলাদেশের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়? আলোচনা কর।
১৫. বাংলাদেশের নৌপরিবহন ব্যবস্থার সমস্যাগুলো চিহ্নত কর।
১৬. শিশুশ্রম বলতে কী বোঝ?

১৭. বাংলাদেশের শিশুশ্রম প্রতিরোধের উপায় আলোচনা কর।
১৮. বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিক্ষার গুরুত্ব সংক্ষেপে বর্ণনা কর।
১৯. বাংলাদেশের দারিদ্র দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর।
২০. বাংলাদেশের দারিদ্র বিমোচনে এনজিওগুলোর ভূমিকা ব্যাখ্যা কর।

২১. জীববৈচিত্র সংরক্ষণে বাংলাদেশ সরকারের গৃহীত কার্যক্রমগুলো আলোচনা কর।
২২. পরিবেশগত সমস্যা কী? পরিবেশগত সমস্যা হিসেবে জলবায়ু পরিবর্তন এবং সমাজ জীবনে এর প্রভাব আলোচনা কর।
২৩. জনসংখ্যা কীভাবে পরিবেশ দূষণের জন্য দায়ী? ব্যাখ্যা কর।

Comments

Popular posts from this blog

রাজনীতি অধ্যয়নে গতানুগতিক পদ্ধতি ও আধুনিক পদ্ধতির পার্থক্য

গতানুগতিক ও আধুনিক পদ্ধতির পার্থক্য :  রাজনীতি বিশ্লেষণে গতানুগতিক ও আধুনিক পদ্ধতির মধ্যে পার্থক্য আলােচনা করা হলাে :   ১, রাজনীতির সংজ্ঞা ও প্রকৃতিগত পার্থক্য : গতানুগতিক পদ্ধতির অনুসারিগণ রাজনীতির সংজ্ঞা ও প্রকৃতি নির্ধারণ করেছেন রাষ্ট্র, সরকার ও সার্বভৌমত্ব ইত্যাদির নিরিখে । তাদের সংজ্ঞা ছিল খুবই সংকীর্ণ। অন্যদিকে, আধুনিক পদ্ধতির অনুসারিগণ রাজনৈতিক ক্ষমতা, কর্তত্ব, প্রভাব এবং বিরোধের প্রেক্ষাপটে সংজ্ঞায়িত করার প্রয়াস করেছেন। আধুনিক সংজ্ঞায় রাজনীতির পরিধি ব্যাপক ও বিস্তৃত। সুতরাং রাজনীতির সংজ্ঞা ও প্রকৃতিগত দিক থেকে উভয় পদ্ধতির মধ্যে 'পার্থক্য লক্ষণীয়। ২, উদ্দেশাগত পার্থক্যঃ গতানুগতিক পদ্ধতির উদ্দেশ্য ছিল আদর্শ রাজনৈতিক জীবনের অনুসন্ধান করা। কোনটি মহৎ এবং আদর্শরূপ তাই তখন অনুসন্ধান করা হতাে। কিন্তু আধুনিক পদ্ধতির লক্ষ্য হলাে বাস্তবভিত্তিক ঘটনার উপস্থাপন। এখানে অভিজ্ঞতালব্ধ ও প্রয়োগযোগ্য তত্ত্ব গঠনের লক্ষ্যে রাজনৈতিক অনুসন্ধান কার্য পরিচালিত হয়। ৩. পদ্ধতিগত পার্থক্য : গতানুগতিক অধ্যয়ন পদ্ধতির ক্ষেত্রে পদ্ধতি হিসেবে ব্যবহৃত হতাে দার্শনিক, ঐতিহাসিক, অবরােহমূলক, ত...

এলিট বলতে কী বুঝ? মসকা ও প্যারেটোর এলিট তত্নের একটি তুলনামূলক আলােচনা তুলে ধর।

এলিট (Elite) : এটি শটির আভিধানিক অর্থ হলাে উৎকৃষ্ট শ্রেণির ব্যাক্তিবর্গ। সাধারণত এলিট বলতে সমাজের সেসব ব্যাক্তিবর্গকে বুঝায় যারা সমাজে এখন বিশেষ স্থান দখল করে মানসম্মান ও প্রভাব প্রতিপত্তি বিস্তার করে বসবাস করেন। প্রামান্য সংজ্ঞা : বিভিন্ন চিন্তাবিদ ও দার্শনিক বিভিন্নভাবে এলিটদের সংজ্ঞা প্রদান কৰোছেন। নিম্নে তাদের কতিপয় সংজ্ঞা উপস্থাপন করা হলাে। T, B Battomore এর মতে, “সমাজে উচ্চ মর্যাদাসম্পন্ন যে কোন বৃত্তিমূলক বিশেষ করে পেশাভিত্তিক গৌষ্টিই এলিট। H,D Lasswell বলেছেন, “যে কোন সুবিধা লাভের অধিকাংশ উপভােগকারী কতিপয় ব্যক্তি এলিট, আর অবশিষ্টরা হচ্ছে সাধারণ লােক।” Robert Michels বলেছেন, “সকল রাজনৈতিক দলে নেতৃত্ব প্রদান করে কতিপয় ব্যক্তি, এ কতিপয় ব্যক্তিই হলেন এলিট। C. W. Mills , "Who decide whatever is decided if major consequence." মসকা ও প্যারেটোর এলিট তত্নের একটি তুলনামূলক আলােচনা সমাজ ও রাজনীতি বিশ্লেষণের তত্ত্ব হিসেবে এলিট তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এবং এ তত্ত্বের জনপ্রিয়তা উত্তরােত্তর বৃদ্ধি পাচ্ছে। উনবিংশ শতাব্দীর শেষে এবং বিংশ শতাব্দীর প্রথমভাগে...

শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের গুরুত্ব বা প্রয়ােজনীয়তা

শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের গুরুত্ব অপরিসীম। সমাজবিজ্ঞানের একটি নতুন বিষয়ের অন্তর্ভুক্ত হলেও শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন এর গুরুত্ব পৃথিবীর অনেক দেশের বিশ্ববিদ্যালয়ে একটি পাঠ্যবিষয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ড, ভারত ও বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়েও এর স্বীকৃতির পরিচয় পাওয়া। যায়। ক্রমাগত বিষয়টির গুরুত্ব বাড়ছে এবং এটি একটি একাডেমিক বিষয় হিসেবে প্রতিষ্ঠিত। শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের গুরুত্ব : শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন একদিকে যেমন শান্তির ধারণা সম্পর্কে তথ্য দেয়। অন্যদিকে তা সংঘর্ষ বিষয়ক নানা তথ্য প্রদান করে থাকে। নিম্নে শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের গুরুত্ব আলােচনা করা হলাে : ১ . ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে শান্তি স্থাপন করে : শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভিন্ন ব্যক্তির মধ্যে শান্তির সম্পর্ক ব্যক্তিগত শান্তি, প্রতিবেশীর মধ্যে শান্তি, আন্তঃগােষ্ঠীর মধ্যে শান্তি, বৈবাহিক শান্তি, রাষ্ট্র ও সভ্যতার মধ্যে কিভাবে শান্তি অর্জন করা যায় সে সম্পর্কে আলােচনা করে। এ আলােচনা পর্যালােচনা মানবসমাজের প্রভূত উপকার সাধন করে। ২. মূল্যবােধের উপর গুরুত্ব প্রদা...