Skip to main content

সাজেশন । দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি । রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষ

অনার্স ৩য় বর্ষ, বিভাগ রাষ্ট্রবিজ্ঞান

বিষয়  দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি, 
ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকা।
বিষয় কোড: 231905

সাজেশন । দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি   । রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষ


ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর


১. ‘Pakistan: Failure in National Integration’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘Pakistan: Failure in National Integration’ গ্রন্থের রচয়িতা হলেন অধ্যাপক রওনক জাহান।

২. দক্ষিণ এশিয়ার দেশসমূহের আবির্ভাব ঘটে কখন?
উত্তর: দক্ষিণ এশিয়ার দেশসমূহের আবির্ভাব ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী 1947 সালের পর।

৩. সার্কের রূপকার কে?
উত্তর: সার্কের রূপকার হলেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

৪. শ্রীলংকার রাষ্ট্রীয় নাম কী?
উত্তর: শ্রীলংকার রাষ্ট্রীয় নাম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র শ্রীলঙ্কা।

৫. ‘A Framework for Political Analysis’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘A Framework for Political Analysis’ গ্রন্থটির লেখক ডেভিড ইস্টন।

৬. পাকিস্তানের সাংবিধানিক নাম কী?
উত্তর: পাকিস্তানের সাংবিধানিক নাম হলো ইসলামী প্রজাতন্ত্রি পাকিস্তান।

৭. ভারতের আইনসভার উচ্চকক্ষের নাম কী?
উত্তর ভারতের আইনসভার উচ্চকক্ষের নাম হল রাজ্যসভা।

৮. ভারতীয় সংবিধান রচনা কমিটির প্রধান কে?
উত্তর ভারতীয় সংবিধান রচনা কমিটির প্রধান ভীমরাও আম্বেডকর।

৯. নেপালের রাজতন্ত্র কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর নেপালের রাজতন্ত্র 1761 সালে প্রতিষ্ঠিত হয়।

১০. সার্কের মহাসচিব কে?
উত্তর: সার্কের মহাসচিব হলেন আমজাদ হোসেন সিয়াম পাকিস্তান।

১১. ভারতের সরকার পদ্ধতি কোন ধরনের?
উত্তর ভারতের সরকার পদ্ধতি যুক্তরাষ্ট্রের পদ্ধতি।

১২. NAM এর পূর্ণরূপ কী?
উত্তর: NAM এর পূর্ণরূপ হলো;Non- alignment Movement.

১৩. নেপালের আইনসভার নাম কী?
উত্তর নেপালের আইন সভার নাম পার্লামেন্ট।

১৪. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড কত সালে সংঘটিত হয়?
উত্তর ১৯১৯ সালের ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড সংঘটিত হয়।

১৫. ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন?
উত্তর ভারতের সর্বশেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন।

১৬. নেপালের বর্তমান সংবিধান কত সালে প্রণীত হয়?
উত্তর নেপালের বর্তমান সংবিধান প্রণীত হয় 2015 সালে।

১৭. পাকিস্তানি আদর্শ প্রস্তাব কে উত্থাপন করেন?
উত্তর পাকিস্তানি আদর্শ প্রস্তাব পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান উত্থাপন করেন।

১৮. কখন থেকে সংসদীয় ব্যবস্থা ভারতে কার্যকর রয়েছে?
উত্তর 1947 সাল থেকে সংসদীয় ব্যবস্থা ভারতে কার্যকর রয়েছে।

১৯. শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পদের মেয়াদ কত বছর?
উত্তর শ্রীলংকা রাষ্ট্রপতি পদের মেয়াদ ছিল ৬ বছর।

২০. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হল শ্রীমাভো বন্দরনায়েক।

২১. ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন?
উত্তর:ভারতের সর্বশেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন।

২২. লাহোর প্রস্তাব বিকল্প কী নামে পরিচিত?
উত্তর লাহোর প্রস্তাব বিকল্প পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত।

২৩. SAARC এর পূর্ণরূপ কী?
উত্তর: SAARC এর পূর্ণরূপ হলো; South Asian Association for Regional Cooperation.


২৪. IBRD এর সদর দপ্তর কোথায়?
উত্তর: IBRD এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।

২৫. কত সালে IMF প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৪ সালের জুলাই মাসে IMF প্রতিষ্ঠিত হয়।

২৬. ব্রিটিশ উপনিবেশ থেকে কত সালে ভারত স্বাধীনতা লাভ করে?
উত্তর ব্রিটিশ উপনিবেশ থেকে 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে।

২৭. SAPTA এর পূর্ণরূপ কী?
উত্তর: SAPTA এর পূর্ণরূপ হলো; SAARC Preferential Trading Arrangement.


২৮. ভারতের আইনসভার নিম্নকক্ষের নাম কী?
উত্তর ভারতের আইনসভার নিম্নকক্ষের নাম লোকসভা।

29. ‘Constitutional development in Pakistan এর রচয়িতা কে?
উত্তর: ‘Constitutional development in Pakistan এর রচয়িতা অধ্যাপক জি. ডব্লিউ. চৌধুরী।

৩০. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়?
উত্তর: ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালে গঠিত হয়।



খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বৈশিষ্ট্য সমূহ কী কী?
২. রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বুঝ?
৩. রাজনৈতিক উন্নয়নের সংকট কাকে বলে?
৪. উন্নয়নশীল দেশ বলতে কী বুঝ?

৫. দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ আলোচনা কর।
৬. জাতীয় সংহতি বলতে কী বুঝ?
৭. জাতীয়তাবাদ কী?
৮. ভারতীয় জাতীয়তাবাদের প্রকৃতি ব্যাখ্যা কর।
৯. রাজনৈতিক অস্থিতিশীলতা কাকে বলে?

১০. 1971 সালে পাকিস্তান বিভক্তির কারণ কী?
১১. পাকিস্তানের জাতীয় সংহতির সমস্যা গুলো কী কী?
১২. নেপালের মাওবাদী বিদ্রোহের কারণ কী?
১৩. নেপালের গণতন্ত্রের উপর আলোচনা কর।
১৪. শ্রীলংকার জাতীয় সংহতির সমস্যা সমূহ আলোচনা কর।
১৫. ভারতীয় সরকার ব্যবস্থার প্রকৃতি ব্যাখ্যা কর।

১৬. পাকিস্তানের সরকার ব্যবস্থার প্রকৃতি ব্যাখ্যা কর।
১৭. নেপালের বর্তমান সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো কী?
১৮. ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখ।
১৯. ভারতের সর্বশেষ নির্বাচনে বিজেপির বিজয়ের কারণ গুলো কী কী?
২০. মৌলিক গণতন্ত্র কী?
পাকিস্তানের সংসদীয় গণতন্ত্রের ব্যর্থতার কারণ কী?

গ-বিভাগ রচনামূলক প্রশ্ন বলি

১. দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনৈতিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
২. দক্ষিণ এশিয়ার প্রধান প্রধান আর্থসামাজিক বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
৩. জাতীয় সংহতির বিভিন্ন দিক আলোচনা কর। এ প্রসঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জাতীয় সংহতির সমস্যা সমূহ আলোচনা কর।

৪. দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনৈতিক আধুনিকীকরণে সমস্যাগুলো চিহ্নিত কর।
৫. দক্ষিণ এশিয়ার রাজনীতি প্রধান উপাদানসমূহ ব্যাখ্যা কর।
৬. আঞ্চলিক উন্নয়নের সার্ক এবং আসিয়ানের ভূমিকা মূল্যায়ন কর।
৭. বহুভাষা ও জাতি থাকা সত্বে ও ভারতের জাতীয় সংহতি অক্ষুন্ন থাকার কারণগুলো মূল্যায়ন কর।

৮. 1971 সালে বাংলাদেশের অভ্যুদয়ের কারণসমূহ আলোচনা কর।
৯. পাকিস্তানে জাতি গঠনের সমস্যাসমূহ চিহ্নিত কর।
১০. নেপালের রাজতন্ত্র বিরোধী আন্দোলন সম্পর্কে আলোচনা কর।
১১. শ্রীলংকার বর্তমান রাজনৈতিক সংঘাত বিশ্লেষণ কর।
১২. 1947 সাল হতেই 1956 সাল পর্যন্ত পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়নের সমস্যা গুলি আলোচনা কর।

১৩. শ্রীলংকার জাতিগত সংঘাতের কারণ আলোচনা কর শ্রীলংকার জাতীয় সংহতির প্রতিটি মারাত্মক হুমকি আলোচনা কর।
১৪. নেপালের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৫. ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।
১৬. ভারতে গণতান্ত্রিক প্রক্রিয়া টিকিয়ে রাখার ক্ষেত্রে ভারতীয় রাজনৈতিক দল বিশেষ করে কংগ্রেসের ভূমিকা আলোচনা কর।

১৭. রাষ্ট্র পরিচালনায় পাকিস্তান সরকার বর্তমানে যে সংকট মোকাবেলা করেছে তা আলোচনা কর।
১৮. দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণ কী?
১৯. পাকিস্তানের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের কারণগুলো আলোচনা কর।
২০. ভারতের সংসদীয় গণতন্ত্রের সফলতার কারণসমূহ আলোচনা কর।

Comments

Popular posts from this blog

রাজনীতি অধ্যয়নে গতানুগতিক পদ্ধতি ও আধুনিক পদ্ধতির পার্থক্য

গতানুগতিক ও আধুনিক পদ্ধতির পার্থক্য :  রাজনীতি বিশ্লেষণে গতানুগতিক ও আধুনিক পদ্ধতির মধ্যে পার্থক্য আলােচনা করা হলাে :   ১, রাজনীতির সংজ্ঞা ও প্রকৃতিগত পার্থক্য : গতানুগতিক পদ্ধতির অনুসারিগণ রাজনীতির সংজ্ঞা ও প্রকৃতি নির্ধারণ করেছেন রাষ্ট্র, সরকার ও সার্বভৌমত্ব ইত্যাদির নিরিখে । তাদের সংজ্ঞা ছিল খুবই সংকীর্ণ। অন্যদিকে, আধুনিক পদ্ধতির অনুসারিগণ রাজনৈতিক ক্ষমতা, কর্তত্ব, প্রভাব এবং বিরোধের প্রেক্ষাপটে সংজ্ঞায়িত করার প্রয়াস করেছেন। আধুনিক সংজ্ঞায় রাজনীতির পরিধি ব্যাপক ও বিস্তৃত। সুতরাং রাজনীতির সংজ্ঞা ও প্রকৃতিগত দিক থেকে উভয় পদ্ধতির মধ্যে 'পার্থক্য লক্ষণীয়। ২, উদ্দেশাগত পার্থক্যঃ গতানুগতিক পদ্ধতির উদ্দেশ্য ছিল আদর্শ রাজনৈতিক জীবনের অনুসন্ধান করা। কোনটি মহৎ এবং আদর্শরূপ তাই তখন অনুসন্ধান করা হতাে। কিন্তু আধুনিক পদ্ধতির লক্ষ্য হলাে বাস্তবভিত্তিক ঘটনার উপস্থাপন। এখানে অভিজ্ঞতালব্ধ ও প্রয়োগযোগ্য তত্ত্ব গঠনের লক্ষ্যে রাজনৈতিক অনুসন্ধান কার্য পরিচালিত হয়। ৩. পদ্ধতিগত পার্থক্য : গতানুগতিক অধ্যয়ন পদ্ধতির ক্ষেত্রে পদ্ধতি হিসেবে ব্যবহৃত হতাে দার্শনিক, ঐতিহাসিক, অবরােহমূলক, ত...

এলিট বলতে কী বুঝ? মসকা ও প্যারেটোর এলিট তত্নের একটি তুলনামূলক আলােচনা তুলে ধর।

এলিট (Elite) : এটি শটির আভিধানিক অর্থ হলাে উৎকৃষ্ট শ্রেণির ব্যাক্তিবর্গ। সাধারণত এলিট বলতে সমাজের সেসব ব্যাক্তিবর্গকে বুঝায় যারা সমাজে এখন বিশেষ স্থান দখল করে মানসম্মান ও প্রভাব প্রতিপত্তি বিস্তার করে বসবাস করেন। প্রামান্য সংজ্ঞা : বিভিন্ন চিন্তাবিদ ও দার্শনিক বিভিন্নভাবে এলিটদের সংজ্ঞা প্রদান কৰোছেন। নিম্নে তাদের কতিপয় সংজ্ঞা উপস্থাপন করা হলাে। T, B Battomore এর মতে, “সমাজে উচ্চ মর্যাদাসম্পন্ন যে কোন বৃত্তিমূলক বিশেষ করে পেশাভিত্তিক গৌষ্টিই এলিট। H,D Lasswell বলেছেন, “যে কোন সুবিধা লাভের অধিকাংশ উপভােগকারী কতিপয় ব্যক্তি এলিট, আর অবশিষ্টরা হচ্ছে সাধারণ লােক।” Robert Michels বলেছেন, “সকল রাজনৈতিক দলে নেতৃত্ব প্রদান করে কতিপয় ব্যক্তি, এ কতিপয় ব্যক্তিই হলেন এলিট। C. W. Mills , "Who decide whatever is decided if major consequence." মসকা ও প্যারেটোর এলিট তত্নের একটি তুলনামূলক আলােচনা সমাজ ও রাজনীতি বিশ্লেষণের তত্ত্ব হিসেবে এলিট তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এবং এ তত্ত্বের জনপ্রিয়তা উত্তরােত্তর বৃদ্ধি পাচ্ছে। উনবিংশ শতাব্দীর শেষে এবং বিংশ শতাব্দীর প্রথমভাগে...

শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের গুরুত্ব বা প্রয়ােজনীয়তা

শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের গুরুত্ব অপরিসীম। সমাজবিজ্ঞানের একটি নতুন বিষয়ের অন্তর্ভুক্ত হলেও শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন এর গুরুত্ব পৃথিবীর অনেক দেশের বিশ্ববিদ্যালয়ে একটি পাঠ্যবিষয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ড, ভারত ও বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়েও এর স্বীকৃতির পরিচয় পাওয়া। যায়। ক্রমাগত বিষয়টির গুরুত্ব বাড়ছে এবং এটি একটি একাডেমিক বিষয় হিসেবে প্রতিষ্ঠিত। শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের গুরুত্ব : শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন একদিকে যেমন শান্তির ধারণা সম্পর্কে তথ্য দেয়। অন্যদিকে তা সংঘর্ষ বিষয়ক নানা তথ্য প্রদান করে থাকে। নিম্নে শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের গুরুত্ব আলােচনা করা হলাে : ১ . ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে শান্তি স্থাপন করে : শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভিন্ন ব্যক্তির মধ্যে শান্তির সম্পর্ক ব্যক্তিগত শান্তি, প্রতিবেশীর মধ্যে শান্তি, আন্তঃগােষ্ঠীর মধ্যে শান্তি, বৈবাহিক শান্তি, রাষ্ট্র ও সভ্যতার মধ্যে কিভাবে শান্তি অর্জন করা যায় সে সম্পর্কে আলােচনা করে। এ আলােচনা পর্যালােচনা মানবসমাজের প্রভূত উপকার সাধন করে। ২. মূল্যবােধের উপর গুরুত্ব প্রদা...