Skip to main content

সাজেশন । আন্তর্জাতিক রাজনীতি পরিচিতি । রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষ

অনার্স ৩য় বর্ষ, বিভাগ রাষ্ট্রবিজ্ঞান

বিষয় : আন্তর্জাতিক রাজনীতি পরিচিতি
বিষয় কোড: 231903

সাজেশন । আন্তর্জাতিক রাজনীতি পরিচিতি  । রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষ


ক – বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর


১. ‘চূড়ান্ত লক্ষ্য যাই হোক না কেন ক্ষমতাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির একান্ত লক্ষ্য।’ উক্তিটি কার?
উত্তর: ‘চূড়ান্ত লক্ষ্য যাই হোক না কেন ক্ষমতাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির একান্ত লক্ষ্য।’ উক্তিটি Hans J. Morgenthau এর।

২. আন্তর্জাতিক রাজনীতির মূল উদ্দেশ্য বা ভিত্তি কি?
উত্তর: আন্তর্জাতিক রাজনীতির মূল উদ্দেশ্য হলো পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি।

৩. International Relation গ্রন্থটির লেখক কে?
উত্তর: International Relation গ্রন্থটির লেখক C.F Alger.


৪. আন্তর্জাতিক আইন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: আন্তর্জাতিক আইন শব্দটি প্রথম জেরেমি বেন্থাম ব্যবহার করেন।

৫. Politics Among Nations গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: Politics Among Nations গ্রন্থটি Hans J. Morgenthau রচনা করেন।

৬. জাতিসংঘের কোন দেশগুলো ভেটো ক্ষমতার অধিকারী?
অথবা, ভেটো ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রের সংখ্যা কয়টি?
উত্তর: জাতিসংঘের পাঁচটি দেশ যথা: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ও ফ্রান্স ভেটো ক্ষমতা অধিকারী।

৭. ‘National power is in the final analysis military power.’ উক্তিটি কার?
উত্তর: ‘National power is in the final analysis military power.’ উক্তিটি পামার এবং পারকিনসন এর।


৮. পঞ্চশক্তি বলা হয় কোন রাষ্ট্রগুলোকে?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনকে বৃহৎ পঞ্চশক্তি বলা হয়।

৯. Introduction to the International Politics গ্রন্থের লেখক কে?
উত্তর: Introduction to the International Politics গ্রন্থের লেখকডব্লিউ ডি. কপলিন।

১০. গোপন কূটনীতি কি?
উত্তর: যে কূটনৈতিক ব্যবস্থায় পারস্পারিক আলাপ-আলোচনা ও ফলাফলকে গোপন রাখা হয় তাই গোপন কূটনীতি।

১১. হটলাইন কি?
উত্তর: হট লাইন হল সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সর্বোচ্চ যোগাযোগ ব্যবস্থা।

১২. স্নায়ুযুদ্ধের অবসান হয় কোন সালে?
উত্তর: স্নায়ুযুদ্ধের অবসান হাজার ১৯৯১ সালে।

১৩. ‘Diplomacy’.শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর: ‘Diplomacy’.শব্দটি ‘Diplomatie’ শব্দ থেকে উৎপত্তি হয়েছে।

১৪. পদমর্যাদার ভিত্তিতে কূটনীতিকদের কত ভাগে ভাগ করা যায়?
উত্তর: পদমর্যাদার ভিত্তিতে কূটনীতিকদের ৪ ভাগে ভাগ করা যায়।

১৫. ‘পুঁজিবাদ সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর।’ উক্তিটি কার?
উত্তর: ‘পুঁজিবাদ সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর।’ উক্তিটি কার্ল মার্কসের।


১৬. ASEAN এর পূর্ণরূপ কি?
উত্তর: ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.

১৭. NWO এর পূর্ণরূপ কি?
উত্তর: NWO এর পূর্ণরূপ New World Order.

১৮. UNESCO এর পূর্ণরূপ কি?
উত্তর: UNESCO এর পূর্ণরূপ United Nations Educational, Scientific and Cultural Organization.

১৫. IMF কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৪ সালের জুলাই মাসে IMF প্রতিষ্ঠিত হয়।


১৬. IBRD এর সদর দপ্তর কোথায়?
উত্তর: IBRD এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।

১৭. ওআইসির সদর দপ্তর কোথায়?
উত্তর: ওআইসির সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়।

১৮. কত সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে জন্মলাভ করে?
উত্তর: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে জন্ম লাভ করেন।

১৯. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত।
উত্তর: নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা ১০টি।


২০. UNCTAD এর সদর দপ্তর কোথায়?
উত্তর: UNCTAD এর সদর দপ্তর নিউইয়র্কে।

২১. আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত?
উত্তর আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা ১৫টি।






খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১। মুক্তবাজার অর্থনীতি কি? এর বৈশিষ্ট্যসমূহ লিখ।

২। আন্তর্জাতিকতাবাদ কি? আন্তর্জাতিক আইন কি?

৩। নিরস্ত্রীকরণ বলতে কি বুঝ? শক্তি সাম্য কি?

৪। জাতীয় শক্তির উপাদানসমূহ বর্ণনা কর।

৫। ত্রাসের সাম্য ধারণাটি ব্যাখ্যা কর।

৬। একমেরু ও দ্বিমেরু ব্যবস্থা বলতে কি বুঝ?

৭। অর্থনৈতিক, বাণিজ্য ও গণতান্ত্রিক কূটনীতি কি?

৮। জোট নিরপেক্ষ আন্দোলন কি?

৯। সাম্রাজ্যবাদ বলতে কি বুঝ? এর বৈশিষ্ট্য লিখ।

১০। বিশ্বায়ন কি? বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক দিক লিখ।

১১। স্নায়ুযুদ্ধ কাকে বলে? স্নায়ুযুদ্ধের কারণ বর্ণনা কর।

১২। দাঁতের সংজ্ঞা দাও। মার্শাল পরিকল্পনা কি?

১৩। জাতীয় স্বার্থ বলতে কি বুঝ?

১৪। OIC সম্পর্কে সংক্ষেপে লিখ। সার্ক কি?



গ বিভাগ: রচনামূলক প্রশ্ন


১। আন্তর্জাতিক রাজনীতি কি? আন্তর্জাতিক রাজনীতি পাঠের গুরুত্ব ও প্রয়োজনীতা আলোচনা কর।

২। যৌথ নিরাপত্তা কি? বর্তমান বিশ্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যৌথ নিরাপত্তার সমস্যা ও সাম্ভাবনা পরীক্ষা কর।

৩। জাতীয় শক্তি কাকে বলে? জাতীয় শক্তির উপাদানসমূহ আলোচনা কর।

৪। কূটনৈতিক বিমুক্তি কি? একজন কূটনীতিবিদ কি কি সুবিধা ভোগ করেন?

৫। সার্ক কি? সার্কের গঠন, কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর।

৬। বিশ্বশান্তি কি? বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘের ভূমিকা মূল্যায়ন কর।
৭। নয়া আন্তর্জাতিক অর্থব্যবস্থা কি? বিশ্ব অর্থনীতিতে এর কার্যকারিতা আলোচনা কর।

৮। শান্তিপূর্ণ মীমাংসা পদ্ধতিসমূহ আলোচনা কর। তুমি কি মনে কর এসব পদ্ধতি প্রকৃত পক্ষে কার্যকর? যুক্তি দাও।

৯। ও আই সি”র কার্যক্রম আলোচনা কর। মুসলিম বিশ্ব রক্ষায় ও আই সি র ভূমিকা বর্ণনা কর।

১০। পররাষ্ট্রনীতি কাকে বলে? বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতিসমূহ আলোচনা কর।

১১। পরাশক্তি বলতে কি বুঝ? পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যায়ন কর।

১২। আন্তর্জাতিক রাজনীতি কি? আন্তর্জাতিক রাজনীতি অধ্যায়নের পদ্ধতিসমূহ আলোচনা কর।

১৩। “উগ্র জাতীয়তাবাদ কি আন্তর্জাতিকতার প্রতি হুমকিস্বরূপ” – আলোচনা কর।

Comments

Popular posts from this blog

রাজনীতি অধ্যয়নে গতানুগতিক পদ্ধতি ও আধুনিক পদ্ধতির পার্থক্য

গতানুগতিক ও আধুনিক পদ্ধতির পার্থক্য :  রাজনীতি বিশ্লেষণে গতানুগতিক ও আধুনিক পদ্ধতির মধ্যে পার্থক্য আলােচনা করা হলাে :   ১, রাজনীতির সংজ্ঞা ও প্রকৃতিগত পার্থক্য : গতানুগতিক পদ্ধতির অনুসারিগণ রাজনীতির সংজ্ঞা ও প্রকৃতি নির্ধারণ করেছেন রাষ্ট্র, সরকার ও সার্বভৌমত্ব ইত্যাদির নিরিখে । তাদের সংজ্ঞা ছিল খুবই সংকীর্ণ। অন্যদিকে, আধুনিক পদ্ধতির অনুসারিগণ রাজনৈতিক ক্ষমতা, কর্তত্ব, প্রভাব এবং বিরোধের প্রেক্ষাপটে সংজ্ঞায়িত করার প্রয়াস করেছেন। আধুনিক সংজ্ঞায় রাজনীতির পরিধি ব্যাপক ও বিস্তৃত। সুতরাং রাজনীতির সংজ্ঞা ও প্রকৃতিগত দিক থেকে উভয় পদ্ধতির মধ্যে 'পার্থক্য লক্ষণীয়। ২, উদ্দেশাগত পার্থক্যঃ গতানুগতিক পদ্ধতির উদ্দেশ্য ছিল আদর্শ রাজনৈতিক জীবনের অনুসন্ধান করা। কোনটি মহৎ এবং আদর্শরূপ তাই তখন অনুসন্ধান করা হতাে। কিন্তু আধুনিক পদ্ধতির লক্ষ্য হলাে বাস্তবভিত্তিক ঘটনার উপস্থাপন। এখানে অভিজ্ঞতালব্ধ ও প্রয়োগযোগ্য তত্ত্ব গঠনের লক্ষ্যে রাজনৈতিক অনুসন্ধান কার্য পরিচালিত হয়। ৩. পদ্ধতিগত পার্থক্য : গতানুগতিক অধ্যয়ন পদ্ধতির ক্ষেত্রে পদ্ধতি হিসেবে ব্যবহৃত হতাে দার্শনিক, ঐতিহাসিক, অবরােহমূলক, ত...

এলিট বলতে কী বুঝ? মসকা ও প্যারেটোর এলিট তত্নের একটি তুলনামূলক আলােচনা তুলে ধর।

এলিট (Elite) : এটি শটির আভিধানিক অর্থ হলাে উৎকৃষ্ট শ্রেণির ব্যাক্তিবর্গ। সাধারণত এলিট বলতে সমাজের সেসব ব্যাক্তিবর্গকে বুঝায় যারা সমাজে এখন বিশেষ স্থান দখল করে মানসম্মান ও প্রভাব প্রতিপত্তি বিস্তার করে বসবাস করেন। প্রামান্য সংজ্ঞা : বিভিন্ন চিন্তাবিদ ও দার্শনিক বিভিন্নভাবে এলিটদের সংজ্ঞা প্রদান কৰোছেন। নিম্নে তাদের কতিপয় সংজ্ঞা উপস্থাপন করা হলাে। T, B Battomore এর মতে, “সমাজে উচ্চ মর্যাদাসম্পন্ন যে কোন বৃত্তিমূলক বিশেষ করে পেশাভিত্তিক গৌষ্টিই এলিট। H,D Lasswell বলেছেন, “যে কোন সুবিধা লাভের অধিকাংশ উপভােগকারী কতিপয় ব্যক্তি এলিট, আর অবশিষ্টরা হচ্ছে সাধারণ লােক।” Robert Michels বলেছেন, “সকল রাজনৈতিক দলে নেতৃত্ব প্রদান করে কতিপয় ব্যক্তি, এ কতিপয় ব্যক্তিই হলেন এলিট। C. W. Mills , "Who decide whatever is decided if major consequence." মসকা ও প্যারেটোর এলিট তত্নের একটি তুলনামূলক আলােচনা সমাজ ও রাজনীতি বিশ্লেষণের তত্ত্ব হিসেবে এলিট তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এবং এ তত্ত্বের জনপ্রিয়তা উত্তরােত্তর বৃদ্ধি পাচ্ছে। উনবিংশ শতাব্দীর শেষে এবং বিংশ শতাব্দীর প্রথমভাগে...

শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের গুরুত্ব বা প্রয়ােজনীয়তা

শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের গুরুত্ব অপরিসীম। সমাজবিজ্ঞানের একটি নতুন বিষয়ের অন্তর্ভুক্ত হলেও শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন এর গুরুত্ব পৃথিবীর অনেক দেশের বিশ্ববিদ্যালয়ে একটি পাঠ্যবিষয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ড, ভারত ও বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়েও এর স্বীকৃতির পরিচয় পাওয়া। যায়। ক্রমাগত বিষয়টির গুরুত্ব বাড়ছে এবং এটি একটি একাডেমিক বিষয় হিসেবে প্রতিষ্ঠিত। শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের গুরুত্ব : শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন একদিকে যেমন শান্তির ধারণা সম্পর্কে তথ্য দেয়। অন্যদিকে তা সংঘর্ষ বিষয়ক নানা তথ্য প্রদান করে থাকে। নিম্নে শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের গুরুত্ব আলােচনা করা হলাে : ১ . ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে শান্তি স্থাপন করে : শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভিন্ন ব্যক্তির মধ্যে শান্তির সম্পর্ক ব্যক্তিগত শান্তি, প্রতিবেশীর মধ্যে শান্তি, আন্তঃগােষ্ঠীর মধ্যে শান্তি, বৈবাহিক শান্তি, রাষ্ট্র ও সভ্যতার মধ্যে কিভাবে শান্তি অর্জন করা যায় সে সম্পর্কে আলােচনা করে। এ আলােচনা পর্যালােচনা মানবসমাজের প্রভূত উপকার সাধন করে। ২. মূল্যবােধের উপর গুরুত্ব প্রদা...