Skip to main content

সাজেশন । গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান । রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষ

অনার্স ৩য় বর্ষ, বিভাগ রাষ্ট্রবিজ্ঞান

বিষয় : গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান
বিষয় কোড: 231913
সাজেশন । গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান । রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষ



ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নত্তোর


১. ফলিত গবেষণা কাকে বলে?
উত্তর: গবেষণার প্রাপ্ত তথ্যগুলো যখন মাঠ পর্যায়ে ব্যবহৃত হয় তখন তাকে ফলিত গবেষণা বলে।

২. ফলিত গবেষণা কী?
উত্তর: গবেষণা হলেঅ পর্যবেক্ষল, অনুসন্ধান, পরীক্ষা বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে সৃষ্ঠ নতুন চিন্তা বা ভাবনা।

৩. গবেষণা পদ্ধতি কী?
উত্তর: গবেষণা পদ্ধতি হলো গবেষণা সংক্রান্ত নিয়মাবলি।

৪. সামাজিক গবেষণা কী?
উত্তর: সামাজিক গবেষণা হলো সুশৃঙ্খল ও যৌক্তিক পদ্ধতিতে নতুন তত্ত্ব আবিষ।কার, বিদ্যমান তত্ত্বের সত্যতা যাচাই এবং সামাজিক ঘটনাবলরে কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করাই সামাজিক গবেষণা।

৫. তত্ত্ব কী?
উত্তর: তত্ত্ব হলো দুটি প্রত্যয়ের মধ্যে পারস্পারিক সম্পর্কের সাধারণ একটি বির্বতি।

৬. প্রত্যয় কী?
উত্তর: প্রত্যয় হচ্ছে কোনো ধারণা বা বিশ্বাস।

৭. Hypothesis শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: Hypothesis শব্দটি গ্রিক ‘Hypo’ এবং ‘Tithemi’ শব্দ দুটি থেকে এসেছে।

৮. পূর্বানুমান প্রণয়নের প্রথম পদক্ষেপ কী?
উত্তর: পূর্বানুমান প্রণয়নের প্রথম পদক্ষেপ হলো যথার্থ পূর্বানুমান প্রণয়ণ যা পরীক্ষা করা হয়।

৯. কেস স্টাডি কাকে বলে?
উত্তর: কোন একটি সামাজিক একক সম্পর্কে গভীরভাবে পর্যালোচনা করাকেই কেস স্টাডি বলে।

১০. ডকুমেন্টের উৎস কী কী?
উত্তর: ডকুমেন্টের উৎসগুলেঅ হলো— আত্মজীবনী, ডায়েরি, চিঠিপত্র ইত্যাদি।

১১. বৈজ্ঞানিক সামাজিক জরিপের জনক কে?
উত্তর: বৈজ্ঞানিক সামাজিক জরিপের জনক বুধ (Booth)।

১২. নমুনায়ন কী?
উত্তর: নমুনায়ন হলো যে পদ্ধতিতে বিস্তৃত অনুসন্ধান ক্ষেত্র হতে গবেষণার জন্য নির্দিষ্ট সংখ্যক উপাদান নির্বাচন করা।

১৩. আবদ্ধ প্রশ্নমালা কী?
উত্তর: কাঠামোবদ্ধভাবে তৈরিকৃত প্রশ্নমালাই আবদ্ধ প্রশ্নমালা।

১৪. সাক্ষাৎকার কী?
উত্তর: কোনো গবেষণার তথ্য সংগ্রহের জন্য অনুসন্ধানকারী এবং তথ্যসরবরাহকারীর মধ্যকার প্রত্যক্ষ কথোপকথনকে সাক্ষাৎকার বলে।

১৫. সারণিবদ্ধকরণ কী?
উত্তর: সারণিবদ্ধকরণ হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে উপাত্তসমূহকে উপস্থাপনের একটি পদ্ধতি।

১৬. কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে জনপ্রিয় পরিমাপ হলো গাণিতিক গড়।

১৭. দ্বি-প্রচুরকী বা দ্বি- মোড সমস্যা কাকে বলে?
উত্তর: কোনো তথ্যসারিতে বা গণসংখ্যা নিবেশনে দুইটি প্রচুরক থাকার ফলে প্রচুরক নির্ণয় করতে যে সমস্যা হয়, তাকে দ্বি-প্রচুরকী বা দ্বি- মোড সমস্যা বলে।

১৮. ‘Methods of social Research’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘Methods of social Research’ গ্রন্থের রচয়িতা হলেন কেনিথ ডি. বেইলি (Kenneth D. Bailey)।

১৯. সামাজিক গবেষণার শেষ ধাপ কোনটি?
উত্তর: সামাজিক গবেষণার শেষ ধাপ হচ্ছে তথ্য বিশ্লেষণ ও প্রতিবেদন প্রণয়ন।

২০. ‘Foundation of social Research’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Foundation of social Research’ গ্রন্থের লেখক হলেন পি. ভি. ইয়াং (P.V.Young)।

২১. অনুকল্ল কী?
উত্তর: পূর্ববর্তী জ্ঞানের ওপর ভিত্তি করে গবেষণার উত্তর সম্পর্কে গবেষণার পূর্বেই গৃহীত অস্থায়ী সিদ্ধান্তকেই অনুমান বা অনুকল্ল বলে।

২২. সম্ভাবনার সর্বনিম্ন মান কত?
উত্তর: সম্ভাবনার সর্বনিম্ন মান ওয়ান (1)।

২৩. Statistics শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর: ল্যাটিন শব্দ ‘Status’ ইতালিয়ান শব্দ ‘Statius’ এর জার্মান শব্দ ‘Statiatek’ হতে ‘Statistics’ শব্দের উৎপত্তি।

২৪. প্রচুরক কী?
উত্তর: কোনো তথ্যসারি বা নিবেশনে যে মানটি অধিক সংখ্যকবার থেকে ঐ মানটিকে উক্ত তথ্যসারির প্রচুরক বলে।

২৫. ভেদাঙ্ক কী?
উত্তর: কোনো তথ্যসারির বা নিবেশনের গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট পদসংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে ভেদাঙ্ক বলে।

২৬. কে সর্বপ্রথম ব্যবধানংক ব্যবহার করেন?
উত্তর: কার্ল পিয়ারসন সর্বপ্রথম ব্যবধানংক ব্যবহার করেন।

২৭. r=0 দ্বারা কী বোঝায়?
উত্তর: r=0 দ্বারা কী বোঝায় যে, চলক দুটি মধ্যে কোনো সম্পর্ক নেই।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি

১. সামাজিক গবেষণার উপাদানসমূহ কী কী?
২. মৌলিক ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য দেখাও।
৩. গবেষণা নকশা বলতে কী বুঝ?
৪. অনুকল্প কী?

৫. একটি উত্তম অনুকল্পের বৈশিষ্ট্য লেখ।
৬. কেস স্টাডির পদ্ধতির সুবিধা কী?
৭. নমুনা জরিপ ও শুমারি জরিপের পার্থক্য কী?
৮. কেস স্টাডির পদ্ধতির অসুবিধা লেখ।

৯. প্রশ্নমালা ও সিডিউল এর মধ্যে পার্থক্য কী?
১০. একটি উত্তম প্রশ্নমালার বৈশিষ্ট্য আলোচনা কর।
১১. একটি উত্তম প্রতিবেদনের বৈশিষ্ট্য লেখ।
১২. গণসংখ্যা নিবেশন বলতে কী বোঝো?

১৩. নিচের উপাত্ত হতে ১০ শ্রেণি ব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন প্রস্তুত করো এবং এর ভিত্তিতে একটি আয়ত লেখ অঙ্কন কর।
২৫ ৩২ ৪২ ৩৫ ৭০ ৪৫ ৬৫ ৫২ ৩৮ ৫০
৪৭ ৫৬ ৬২ ৭৫ ৪৬ ৫৪ ৩৪ ‌‌ ৪৩ ৪৭ ‌ ২২
৩৭ ৪৫ ৪৮ ৫৫ ৭০ ৬৩ ৫২ ৬৭ ৫৩ ৫৬

১৪. গাণিতিক গড়ের সুবিধা ও অসুবিধা বর্ণনা করো।
১৫. নিচের উপাত্ত হতে মধ্যমা নির্ণয় কর:
3, 5, 9, 11, 10, 7, 8, 2
১৬. বিস্তার পরিমাপের উত্তম পরিমাপ কোনটি এবং কেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
১৭. নিচের তথ্য হতে পরিমিত ব্যবধান নির্ণয় কর:

5, 7, 8, 10, 14, 15, 18, 20, 22
১৮. নিচের উপাত্ত হতে পরিমিত ব্যবধান নির্ণয় কর:
4, 6, 8, 10, 11, 13, 16, 19, 21
১৯. সহ সম্পর্ক কী?
২০. শহর সম্বন্ধের বৈশিষ্ট্য লেখ।

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি

১. গবেষণা কী? সামাজিক গবেষণার উপাদানগুলো উল্লেখ করো।
২. রাজনীতি অধ্যায়নের সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা করো।
৩. গবেষণা নকশা কী? একটি উত্তম গবেষণা নকশার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
৪. গবেষণা নকশার বিভিন্ন স্তর আলোচনা কর।

৫. উপাত্ত সংগ্রহের বিভিন্ন পদ্ধতি আলোচনা কর।
৬. উপাত্ত কী? উপাত্ত সংগ্রহের পর্যবেক্ষণ পদ্ধতির সীমাবদ্ধতাসহ আলোচনা কর।
৭. প্রশ্নমালার সংজ্ঞা দাও। একটি উত্তম প্রশ্নমালা তৈরিতে কী কী সর্তকতা অবলম্বন করা উচিত?
৮. একটি সফল সাক্ষাৎকারের অপরিহার্য শর্তগুলো আলোচনা কর।
৯. রাষ্ট্রবিজ্ঞানের গবেষণায় পরিসংখ্যানের ব্যবহার আলোচনা কর।
১০. উপাত্ত কী বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন এর পার্থক্য লেখ।
১১. গণসংখ্যা প্রস্তুতির ধাপগুলো লেখ।

Comments

Popular posts from this blog

রাজনীতি অধ্যয়নে গতানুগতিক পদ্ধতি ও আধুনিক পদ্ধতির পার্থক্য

গতানুগতিক ও আধুনিক পদ্ধতির পার্থক্য :  রাজনীতি বিশ্লেষণে গতানুগতিক ও আধুনিক পদ্ধতির মধ্যে পার্থক্য আলােচনা করা হলাে :   ১, রাজনীতির সংজ্ঞা ও প্রকৃতিগত পার্থক্য : গতানুগতিক পদ্ধতির অনুসারিগণ রাজনীতির সংজ্ঞা ও প্রকৃতি নির্ধারণ করেছেন রাষ্ট্র, সরকার ও সার্বভৌমত্ব ইত্যাদির নিরিখে । তাদের সংজ্ঞা ছিল খুবই সংকীর্ণ। অন্যদিকে, আধুনিক পদ্ধতির অনুসারিগণ রাজনৈতিক ক্ষমতা, কর্তত্ব, প্রভাব এবং বিরোধের প্রেক্ষাপটে সংজ্ঞায়িত করার প্রয়াস করেছেন। আধুনিক সংজ্ঞায় রাজনীতির পরিধি ব্যাপক ও বিস্তৃত। সুতরাং রাজনীতির সংজ্ঞা ও প্রকৃতিগত দিক থেকে উভয় পদ্ধতির মধ্যে 'পার্থক্য লক্ষণীয়। ২, উদ্দেশাগত পার্থক্যঃ গতানুগতিক পদ্ধতির উদ্দেশ্য ছিল আদর্শ রাজনৈতিক জীবনের অনুসন্ধান করা। কোনটি মহৎ এবং আদর্শরূপ তাই তখন অনুসন্ধান করা হতাে। কিন্তু আধুনিক পদ্ধতির লক্ষ্য হলাে বাস্তবভিত্তিক ঘটনার উপস্থাপন। এখানে অভিজ্ঞতালব্ধ ও প্রয়োগযোগ্য তত্ত্ব গঠনের লক্ষ্যে রাজনৈতিক অনুসন্ধান কার্য পরিচালিত হয়। ৩. পদ্ধতিগত পার্থক্য : গতানুগতিক অধ্যয়ন পদ্ধতির ক্ষেত্রে পদ্ধতি হিসেবে ব্যবহৃত হতাে দার্শনিক, ঐতিহাসিক, অবরােহমূলক, ত...

এলিট বলতে কী বুঝ? মসকা ও প্যারেটোর এলিট তত্নের একটি তুলনামূলক আলােচনা তুলে ধর।

এলিট (Elite) : এটি শটির আভিধানিক অর্থ হলাে উৎকৃষ্ট শ্রেণির ব্যাক্তিবর্গ। সাধারণত এলিট বলতে সমাজের সেসব ব্যাক্তিবর্গকে বুঝায় যারা সমাজে এখন বিশেষ স্থান দখল করে মানসম্মান ও প্রভাব প্রতিপত্তি বিস্তার করে বসবাস করেন। প্রামান্য সংজ্ঞা : বিভিন্ন চিন্তাবিদ ও দার্শনিক বিভিন্নভাবে এলিটদের সংজ্ঞা প্রদান কৰোছেন। নিম্নে তাদের কতিপয় সংজ্ঞা উপস্থাপন করা হলাে। T, B Battomore এর মতে, “সমাজে উচ্চ মর্যাদাসম্পন্ন যে কোন বৃত্তিমূলক বিশেষ করে পেশাভিত্তিক গৌষ্টিই এলিট। H,D Lasswell বলেছেন, “যে কোন সুবিধা লাভের অধিকাংশ উপভােগকারী কতিপয় ব্যক্তি এলিট, আর অবশিষ্টরা হচ্ছে সাধারণ লােক।” Robert Michels বলেছেন, “সকল রাজনৈতিক দলে নেতৃত্ব প্রদান করে কতিপয় ব্যক্তি, এ কতিপয় ব্যক্তিই হলেন এলিট। C. W. Mills , "Who decide whatever is decided if major consequence." মসকা ও প্যারেটোর এলিট তত্নের একটি তুলনামূলক আলােচনা সমাজ ও রাজনীতি বিশ্লেষণের তত্ত্ব হিসেবে এলিট তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এবং এ তত্ত্বের জনপ্রিয়তা উত্তরােত্তর বৃদ্ধি পাচ্ছে। উনবিংশ শতাব্দীর শেষে এবং বিংশ শতাব্দীর প্রথমভাগে...

শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের গুরুত্ব বা প্রয়ােজনীয়তা

শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের গুরুত্ব অপরিসীম। সমাজবিজ্ঞানের একটি নতুন বিষয়ের অন্তর্ভুক্ত হলেও শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন এর গুরুত্ব পৃথিবীর অনেক দেশের বিশ্ববিদ্যালয়ে একটি পাঠ্যবিষয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ড, ভারত ও বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়েও এর স্বীকৃতির পরিচয় পাওয়া। যায়। ক্রমাগত বিষয়টির গুরুত্ব বাড়ছে এবং এটি একটি একাডেমিক বিষয় হিসেবে প্রতিষ্ঠিত। শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের গুরুত্ব : শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন একদিকে যেমন শান্তির ধারণা সম্পর্কে তথ্য দেয়। অন্যদিকে তা সংঘর্ষ বিষয়ক নানা তথ্য প্রদান করে থাকে। নিম্নে শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের গুরুত্ব আলােচনা করা হলাে : ১ . ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে শান্তি স্থাপন করে : শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভিন্ন ব্যক্তির মধ্যে শান্তির সম্পর্ক ব্যক্তিগত শান্তি, প্রতিবেশীর মধ্যে শান্তি, আন্তঃগােষ্ঠীর মধ্যে শান্তি, বৈবাহিক শান্তি, রাষ্ট্র ও সভ্যতার মধ্যে কিভাবে শান্তি অর্জন করা যায় সে সম্পর্কে আলােচনা করে। এ আলােচনা পর্যালােচনা মানবসমাজের প্রভূত উপকার সাধন করে। ২. মূল্যবােধের উপর গুরুত্ব প্রদা...